ইউনিসেফের ‘জেনইউ’ প্রোগ্রামে যুক্ত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সারা বিশ্বের ১৮০ কোটি পিছিয়ে পড়া তরুণ-তরুণীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড-জেনইউ প্রোগ্রাম। বাংলাদেশে ২০১৯ সাল থেকে কাজ শুরু করা জেনইউ বাংলাদেশের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী এক কোটি ৭০ লাখ তরুণ-তরুণীকে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মত যোগ্য করে গড়ে তোলা। এবার এ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বুধবার (৮ অক্টোবর) সংস্থাটির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে ‘স্ট্রাটেজিক পার্টনারশিপ টু স্ট্রেংদেন লার্নিং টু আর্নিং’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেশন আনলিমিটেড-ওয়াইপিএ সেক্রেটারিয়েটের প্রিন্সিপাল অ্যাডভাইজার উর্মিলা সরকার।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সমগ্র দেশজুড়ে বিস্তৃত। এটি দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে। যাদের বেশিরভাগই অনগ্রসর গোষ্ঠীর। তাই তাদেরকে নানাভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মসংস্থানের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং উদ্যোক্তা হওয়ার মত যোগ্য করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ৷
প্রফেসর আমানুল্লাহ বলেন, পুরনো শিক্ষাক্রম সংস্কারের পাশাপাশি স্নাতক-সম্মানে আইসিটি ও ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে শিক্ষাক্রমসহ নানা বিষয়ে কাজ করা হচ্ছে। এরইমধ্যে সরকারের এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফের সঙ্গে কাজ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে জেনারেশন আনলিমিটেড-ওয়াইপিএ সেক্রেটারিয়েটের প্রিন্সিপাল অ্যাডভাইজার উর্মিলা সরকার বলেন, জাতিসংঘ ও ইউনিসেফ বিশেষ করে ওয়াইপিএ থেকে বাংলাদেশের তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরিতে সহযোগিতা করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ম্যামি কিউয়ো ও ফাহমিদা শবনম, এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন ও এডুকেশন অফিসার মোস্তফা কামাল এবং সরকারের এটুআই প্রকল্পের পলিসি এনালিস্ট ও ক্লাস্টার হেড মো. আফজাল হোসেন সারওয়ার।
Aminur / Aminur
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?