ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবি তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে ইমন-সোহান


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১২-১০-২০২৫ দুপুর ৩:৫৬

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহমান ইমনকে সভাপতি এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ‎ ‎আজ শনিবার (১০ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান  ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎ ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আনন্দিত ও কৃতজ্ঞ।এই দায়িত্ব আমার কাছে গৌরবের, আবার বড় দায়ও।আমি চেষ্টা করব সবার সঙ্গে নিয়ে ভালো কিছু করতে, সত্য ও ইতিবাচক পরিবর্তনের পথে কলম চালাতে। ‎ ‎সভাপতি মুশফিকুর রহমান ইমন বলেন,এই ফোরামের দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, একটি আমানত। ‎সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।ঐক্য, সততা ও লেখার শক্তিতেই আমরা এগিয়ে যাবো। জয় হোক কলমের! ‎ ‎প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত