ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফজলে করিম চৌধুরী এমপির মাতা সাজেদা কবির চৌধুরীর ১৯তম মৃত্যুবাষির্কী পালিত


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩-১১-২০২১ বিকাল ৫:২০

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মাতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর সহধমির্ণী মরহুমা সাজেদা কবির চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) সকালে গহিরায় বক্সে আলী চৌধুরী বাড়িস্থ মসজিদে খতমে কোরান, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন আল কাদেরী।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- মরহুমার পুত্র রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, ব্যবসায়ী এবিএম ফজলে শহীদ চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, শিল্পপতি শামশু উদ্দিন খান, মরহুমার দৌহিত্র মাসফিক আহম্মদ চৌধুরী, ফাইক শহীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান সাহাবুউদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, আবদুর রহমান চৌধুরী, সরোয়ার্দি সিকদার, রোকন উদ্দিন, বাবুল মিয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান গহিরা কলেজের অধ্যক্ষ ড. শাহা আলম সিকদার, রাউজান এয়াসিন শাহ কলেজের অধ্যক্ষ কৃষিবিদ জাহাঙ্গীর আলম, মোটর মালিক সমিতির নেতা সৈয়দ হোসেন কোম্পানী, যুবলীগ নেতা সুমন দে, আহসান হাবিব চৌধুরী, তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, অনুপ চক্রবর্তী, মো. সালাউদ্দিন, মোহাম্মদ আসিফ প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা