ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জেলা ট্রাফিক বিভাগের সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩-১১-২০২১ বিকাল ৫:২০
টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগের সদস্যদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধবার (৩ নভেম্বর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে জেলা ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগ।
 
সভায় উপস্থিত টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন পুলিশ সুপার। তিনি টাঙ্গাইল জেলার ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি টাঙ্গাইল জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে যানজট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা সুবিধা-অসুবিধার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল, টিআই ট্রাফিক বিভাগ টাঙ্গাইলসহ ট্রাফিক বিভাগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার