দৌলতখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
সারাদেশের মতো ভোলার দৌলতখানেও 'মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি ' স্লোগান নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃহস্পতিবার (৪ নভেম্বর) এ উপলক্ষে দৌলতখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সপ্তাহ পালনের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং ফায়ার সার্ভিসের কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফায়ার সার্ভিসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়িবহর নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি দক্ষ ও গুরুত্বপূর্ণ বাহিনী। তারা জীবন রক্ষাকারী বাহিনী। মানুষের জীবন যখন বিপন্ন বা তারা তখন নিজেদের জানমাল ফেলে জীবন বাঁচাতে পালিয়ে যান, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বিপন্ন করে জনগণের জানমাল রক্ষা করতে এগিয়ে যায়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied