রাস্তার বেহাল দশা : ভোগান্তিতে ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজার-শ্রীপুর বাজার রাস্তার বেহাল দশায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায় ৬ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রাসহ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ।
উক্ত ইউনিয়নের আশপাশের বড়ছড়া, ট্যাকেরঘাট, লাকমা, লালঘাট, বাঁশতলা, চারাগাঁও, কলাগাঁও, জঙ্গ বাড়ি, বাগলী, সুন্দরবন, রতনপুর, দুধের আউটা, পুটিয়া, ব্যুড়াঘাট, জামালপুর, নবাবপুর, মদনপুর, মন্দিয়াতা, কামালপুর, মুজরাই, জয়পুর, গোলাবাড়ি, তরং, খালা শ্রীপুর, মাটিয়ান, উজ্জলপুর, বালিয়াঘাট, বানিয়াগাও, ইসলামপুর,গোলকপুর, তেঁলীগাও, শিবরামপুরসহ প্রায় ৫০টি গ্রামের মানুষসহ কয়েকটি স্কুল, মাদ্রাসা, কলেজের কয়েক হাজার ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুুষ ভোগান্তিতে পড়েছেন। শ্রীপুর ইউনিয়ন পরিষদ ও শ্রীপুর ইউনিয়ন ডিহিভাটি ভূমি অফিসে আসা সেবাগ্রহীতরা চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
এ রাস্তায় প্রতিদিন প্রায় ২-৩ হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থা হওয়ায় স্কুল, কলেজ, ইউনিয়ন পরিষদ ও ডিহিভাটি ভূমি অফিসে যাতায়াতে কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি।
সরজমিন দেখা যায়, বৃষ্টি ও বন্যার পানিতে রাস্তার দু’পাশের মাটি সরে রাস্তার অধিকাংশ স্থানই বড় বড় ভাঙন দেখা দিয়েছে। ফলে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন আরোহীদের দুর্ভোগ পোয়াতে হচ্ছে। শুধু গাড়ি চালক নয়, পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে উঠেছে রাস্তাটি।
স্থানীয় সোনার বাংলা মোটরসাইকেল সমিতির সভাপতি শাহানশাহ জানান, আমরা রাস্তা সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পাচ্ছি না। আমাদের রাস্তার বেহাল অবস্থা কিন্তু দেখার কেউ নেই। পাকা রাস্তার দু'পাশের মাটি সরে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। পরে আমরা নিজেরা চাঁদা উত্তোলন করে যোগাযোগ সচল রাখার চেষ্টা করেছি।কিন্তু জনপ্রতিনিধিরা এ রাস্ত সংস্কারের কোনো পদক্ষেপ নেননি। সরকারের কাছে আমাদের দাবি, ভাঙ্গাচোরা রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবল জানান, অতিগুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিনেও উন্নয়ন ও সংস্কার করা হয়নি। তাই যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাই কঠিন। রাস্তার বেহাল অবস্থায় প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। কিছুদিন আগে আমার মেয়েও দুর্ঘটনার শিকার হয়েছিল। এছাড়াও রাস্তার বেহাল দশার কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চরম কষ্টে যেতে হয়। রাস্তাটির সংস্কার হলে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের চলাচলের পথ সুগম হবে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন ডিহিভাটি ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, পাকা রাস্তার দুপাশের মাটি সরে যাওয়ায় একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি। পুরো রাস্তা জুড়ে ভাঙন আর ভাঙন। গাড়ি চলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাও কষ্টের বিষয়। রাস্তার বেহাল অবস্থা দেখে অনেকেই গন্তব্যে যাবার আগেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। উপজেলার অধিকাংশ লোকই চরম কষ্টে আমার অফিসে আসেন খাজনা ও ভূমি বিষয়ে সেবা নিতে। এমনকি শিক্ষার্থীরাও সময়মতো স্কুলে যেতে পারে না।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা প্রকৌশলী ইকবাল কবিরের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠিয়েছি। বরাদ্দ হলেই কাজ শুরু করা হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied