শিবচরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মাদারীপুরের শিবচরে রবি মৌসুমের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে শিবচর উপজেলা কৃষি অফিসার অনুপম রায়ের সঞ্চালনায় ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত থেকে এই বিতরণ কাজের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে শিবচর উপজেলায় রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ১০০ কৃষকের মাঝে জনপ্রতি ২০ কেজি রাসায়নিক সার ও ১ কেজি সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান (আতাহার বেপারী), মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied