ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন মেয়র টিটুর


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৪-১১-২০২১ দুপুর ৪:৫

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৭ ও ২৮নং ওয়ার্ডে সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে আকুয়া মোড়লপাড়া এলাকার হাবুন ব্যাপারী মোড়ে মাকরজানি খাল থেকে হাবুন ব্যাপারী মোড় হয়ে আকুয়া খাল পর্যন্ত এ ড্রেনের নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। ড্রেনের নির্মাণকাজ ২০২২ সালের নভেম্বর নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। কাজ সম্পন্ন হলে ২৭ ও ২৮নং ওয়ার্ডের জলাবদ্ধতা অনেকাংশে নিরসন ঘটবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটির উন্নয়নে বিভিন্ন প্রকল্প প্রদান করেছেন। সম্প্রতি তিনি সিটির উন্নয়নে ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এ প্রকল্প থেকে আজ প্রথম কাজের উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। মেয়র প্রত্যাশা করেন, ইতোমধ্যে যে সকল উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে তাতে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর দ্রুত পরিবর্তন ঘটবে।

তিনি আরো বলেন, করোনায় আমাদের কাজের গতি কিছুটা বাধাগ্রস্ত হলেও আমাদের প্রচেষ্টা ও সকলের সহযোগিতায় দ্রুত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব। পরিকল্পিত ও আধুনিক ময়মনসিংহ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় মেয়র উন্নয়নকাজ যেন টেকসই হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করে বলেন, জনগণের অর্থের অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না।

উদ্বোধনকালে ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুল হক, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, ২৫, ২৬, ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, ২৮, ২৯ ৩০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দীন মন্তা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, মহানগর যুবলীগের আহ্বায়ক শাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান