পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
গত ১৮ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও মনোনয়ন জমার দিন স্থগিত হয়ে গেল পবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কামরুল ইসলাম স্বাক্ষরিত নোটিসের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নোটিসে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত ২০২১-২০২২ সেশনের নির্বাচনী তফসিলের সকল ধরনের কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এ বিষয় নির্বাচনের প্রধান কমিশনার প্রফেসর ড. এসএম তাওহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত ২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা প্রদান করি। নির্বাচন স্থগিতের বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কামরু ল ইসলাম বলেন, আগামী ২৭ নভেম্বর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা রয়েছে। নির্বাচনের কারণে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, ভর্তি পরীক্ষা শেষে পুনরায় নির্বাচন শুরু হতে পারে।
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এমএসএম / জামান
মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত
শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না: ডা. শাহাদাত
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
Link Copied