নবনির্বাচিত মেম্বর শ্রীঘরে
মোড়েলগঞ্জে নির্বাচনপরবর্তী সহিংসতায় আহত ১০
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে নির্বাচনপরবর্তী সহিংসতা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বৃহস্পতিবার (৪ নভেম্বর) নবনির্বাচিত ইউপি সদস্য বিটুল বিশ্বাসকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে (মামলা নং-২, তারিখ-৩.১১.২০২১)। বৃহস্পতিবার সন্ন্যাসী বাজারে মারপিটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।
গত মঙ্গলবার এ ইউনিয়নে সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরও প্রতিপক্ষের ওপর মারপিট, হামলা অব্যাহত রয়েছে। গত দুদিনে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের কর্মীদের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
অভিযোগে জানা গেছে, বুধবার দুুপুরে খাউলিয়া ইউনিয়নের পশ্চিম বরিশাল গ্রামের বিজয়ী মেম্বর প্রার্থী বিটুল বিশ্বাস ও তার কর্মীরা পরাজিত প্রার্থী চান মিয়া হাওলদারের কর্মী দিনমজুর রহিম কাজী, আসাদ কাজী, কবির কাজী, সালমান কাজী ও আমীর আলী তালুকদারকে মারপিট করে। এদের মধ্যে গুরুতর জখম রহিম কাজীকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিনে আমতলী গ্রামের পরাজিত মেম্বর প্রার্থী নাজির গাজীর কর্মীরা প্রতিপক্ষের আব্দুর রহমান মাঝিকে হাতুড়িপেটা করে রাস্তার পাশে ফেলে রাখে। এদিন রাত ৮টার দিকে পশুরবুনিয়া গ্রামের বিজয়ী প্রার্থী মশিউর রহমানের কর্মীরা প্রতিপক্ষের কর্মী জালাল শেখকে (৬৫) পিটিয়ে হাসপাতালে পাঠায়।
পশ্চিম খাউলিয়া গ্রামে বিদ্রোহী প্রার্থীর কর্মী সন্দেহে পিটিয়ে আহত করা হয়েছে ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মাসুদ শেখকে। এছাড়া পরাজিত বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খানের অনেক কর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে হাই খান দাবি করেছেন।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল বলেন, খাউলিয়া ইউনিয়নে নির্বাচনপরবর্তী কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। একটি ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি বিজয়ী প্রার্থী বিটুল বিশ্বাসকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএসএম / জামান
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত