গজারিয়ার গোসাইরচর নয়াকান্দি গ্রামে মহিউদ্দিন ঠাকুরের নির্বাচনী উঠান বৈঠক
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের গোসাইরচর নয়াকান্দি ভূঁইয়া বাড়িতে এক নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন এলাকাবাসী। উক্ত উঠান বৈঠকে নুরুল হক দর্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরচরের কৃতী সন্তান গজারিয়া উপজেলা শহীদ পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মো. মহিউদ্দীন ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম মাস্টার, নজরুল ইসলাম কুটি, দেলোয়ার হোসেন মাস্টার, শহিদুল ইসলাম, কাদির ঠাকুর, মোহাম্মদ ঠাকুর, খালেক ঠাকুর, কাশেম ঠাকুর, আব্দুল মতিন ঠাকুর, মো. শাহিন, মো. চান মিয়াসহ অন্যরা।
আসন্ন ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দীন ঠাকুর বলেছেন, মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। মানুষ জাতি হিসেবে মানুষের পাশে থেকে সেবা করাটা আমার দায়িত্ব। তাই সকলের চাওয়ায় আমি এবার গজারিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
মহিউদ্দিন ঠাকুর বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন। আমি এসেছি আপনাদের সেবার উদ্দেশ্যে, আমাকে এই সুযোগ করে দিলে আপনাদের নিকট আমি চিরকৃতজ্ঞ থাকব। উক্ত বৈঠকে সাধারণ মানুষ তার কৃতকর্মের বর্ণনাপূর্বক করোনা মহামারীর সময়েও তার অবদান উল্লেখ করেন। স্থানীয় সকলকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের পাশে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করার ইচ্ছে ব্যক্ত করে উক্ত বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান