১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসবের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ছড়া উৎসব পরিচালনা পর্ষদের সহযোগিতায় ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে ওঠো নরসুন্দারের আয়োজনে শুক্রবার (৫ নভেম্বর) সকালে স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকা কার্যালয় প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল।
সংগঠনের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেমের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মো. সিদ্দিক উল্লাহ, সাবেক সমবায় কর্মকর্তা কবি আবুল এহসান অপু, জেলা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনুর আফজল, সাবেক ব্যাংকার ও জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, করিমগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহজাহান শাজু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, সমাজসেবক ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক কায়সার আহমেদ লিংকন, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার সুইটি, কবি ও সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, কবি খুর্শিদ উদ্দিন আহমেদ, আলাল উদ্দিনসহ সংগঠনের কবি, ছড়াকার, সাহিত্যিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৮তম কিশোরগঞ্জ ছড়া উৎসবকে আনন্দময় ও আকর্ষণীয় করতে সকলকেই সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সদস্যদের প্রাণপণ চেষ্টা ও একতা না থাকলে অনুষ্ঠান করা কঠিন হয়ে যায়। তাই সদস্যরা ছাড়াও সমাজের প্রগতিশীল মানুষসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তারা।
এমএসএম / জামান
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত