মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন রাউজানের জনি
দুদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন মো. জয়নাল আবেদীন (জনি) ৩৮। গত বুধবার সকালে সিএনজি অটোরিকসায় করে বাড়ি ফিরার পথে চট্টগ্রামের রাউজান উপজেলার কাপ্তাই মহাসড়কের কাল্লা মরাটেক নামক স্থানে একটি গরুবাহী ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে গুরুত্বর আহত হন জনি। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫নভেম্বর) দুপুরের দিকে তার মৃত্যু হয়।
জয়নাল আবেদীন উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত পিয়ার মোহাম্মাদের ছেলে। তার এক ছেলে ও এক ময়ে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাউজান ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান রাসেল জানান, জনি কসাইয়ের কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করে বাড়ি আসার পথে তাকে একটি ট্রাক ধাক্কা দিলে ব্যাপক রক্তক্ষরণ হয়। দুদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর