ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে আটক ৩


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ৫-১১-২০২১ দুপুর ৪:৪২
গত ৩ নভেম্বর বুধবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর বৈশাখী টেলিকম ডিপার্টমেন্টাল স্টেরের মালিক মো. রুহুল আমীন রাত আনুষ্ঠানিক ৯.৪৫ মিনিট অটোরিকসায় করে নিজ বাড়ি পুরান বাউশিয়া যাওয়ার পথে হারুন শিকদাদের গরুর ফার্মের সামনে একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো গ-১১-৩২০৮ অট্রোরিকসার গতিরোধ করে মৃত্যুর ভয় দেখিয়ে ধারালো ছোরা দ্বারা মাথা ও হাতে রক্তাক্ত জখম করে তার হাতে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
 
ছিনতাই করে পালানোর সময় ওই এলাকায় টহলরত পুলিশ সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ  মো. রইছ উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ পরিদর্শক মো. মুক্তার হোসেনসহ অন্যান্য অফিসার-ফোর্স স্থানীয় জনগণের সহায়তায় তিন ছিনতাইকারী মো. সুজন (২০) পিতা আবুল হোসেন, সাং আসাদপুর, থানা হোমনা, জেলা- কুমিল্লা  এ/পি সাং বালুয়কান্দি (শান্তিনগর কালভার্টের পাশে) থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ; মো. শান্ত (২১), পিতা পারভেজ, সাং নতুন চর চাষি, থানা গজারিয়া, জেলা মুন্সীগঞ্জ এবং মো. শুভ (২০), পিতা মনির হোসেন, সাং লক্ষ্মীপুর, থানা গজারিয়া, জেলা মুন্সীগঞ্জদের গ্রেফতার করা হয়। একজন আসামি টাকার ব্যাগসহ পালিয়ে যায়। আসামিদের দেহ তল্লাশি করে ছিনতাইকাজে ব্যবহৃত একটি ধারালো ছোরা ও বর্ণিত প্রাইভেটকার উদ্ধার করা হয়।
 
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দীন জানান, এ সংক্রান্তে গজারিয়া থানায় মামলা নং ৪, তাং ৪/১১/২০২১ ধারায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইন-২০০২-এর ৪(১) রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত বর্ণিত আসামিরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ