টুইট মুছতে ব্যস্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা!
৮-৯ বছর আগের 'বর্ণ বৈষম্যমূলক' টুইটের জেরে নিষিদ্ধ হয়েছেন ইংলিশ ক্রিকেটার অলি রবিবসন। তার নিষিদ্ধ হওয়ার পর আরেক ইংলিশ ক্রিকেটারের টুইটকে ঘিরে আলোচনার জন্ম হয়েছে। যদিও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এরই মধ্যে পুরনো টুইট ডিলিট করার ধুম পড়েছে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে। অনেকে আবার নিজেদের অ্যাকাউন্ট প্রাইভেটও করে ফেলছেন।
এ নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। এজন্য তিনি বেছে নিয়েছেন ভারতের জনপ্রিয় কমেডি সিনেমা 'হেরা ফেরি'-এর একটি ছবি। ইনস্টাগ্রামে এর ক্যাপশনে ওয়াসিম লিখেছেন, 'গুরুত্বপূর্ণ সিরিজের মাঝখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যস্ত পুরনো টুইট মুছতে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচেই অভিষেক হয়েছে রবিনসনের। প্রথম দিনই ২ উইকেট নিয়েছিলেন তিনি। দিনের খেলা শেষেই তার ৮-৯ বছর আগের 'বর্ণবৈষম্যমূলক' টুইট নিয়ে ক্রিকেট মহলে সমালোচনা শুরু হয়। এরপর লিখিত ও ভিডিও বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েও পার পাননি রবিনসন। সেই টুইটের জের ধরে তাকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ঘটনা এখানেই শেষ নয় নয়, রবিনসনের টুইট নিয়ে তদন্ত চলাকালীন ইংল্যান্ড ক্রিকেটের জন্য আসে আরেক বিব্রতকর সংবাদ।
রবিনসনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার পরদিন ইংল্যান্ড পুরুষ দলের অধীনে থাকা আরেক ক্রিকেটারের বৈষম্যমূলক পুরনো টুইট আলোচনার জন্ম দিয়েছে। যদিও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। ১৬ বছর বয়সে এই ক্রিকেটারের টুইটটিতে ছিল চীনের একটি গোত্র নিয়ে অবমাননাকর মন্তব্য।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ