মান্দায় জাতীয় সমবায় দিবস পালিত
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৫০তম জাতীয় সমবায় দিবস-২০২১ পালিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস পালন করা হয়। জাতীয় সমবায় দিবস পালন শেষে ৩ টি সমবায় সমিতি ও একজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত সমিতি গুলো হলো, জোতবাজার বণিক সমবায় সমিতি, বিষ্ণুপুর চকশৈল্যা বহুমুখী সমবায় সমিতি ও তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ। এছাড়াও সমবায়ী হিসেবে ভোরের আলো কৃষি সমবায় সমিতির পরিচালক আজিজার রহমানকে পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মুহা.আক্তার হোসেন, উপজেলা বণিক সমবায় সমিতি লি.-এর সভাপতি আখতারুজ্জামান প্রমুখ।
জামান / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস