৪৫ দিনের মধ্যে ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন করার নির্দেশনা
ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। শুক্রবার ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএসএফ’র আহবানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধীনস্থ হরিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৫৬ হতে আনুমানিক ৫ গজ ভারতের অভ্যন্তরে দনগাঁও নামক স্থানে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক, পিএসসি, লেঃ কর্ণেল এস এম মোস্তাফিজুর রহমান, প্রতিপক্ষ বিএসএফ এর দুইটি ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট বালবীর সিংহ ও ৭২ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট পরমজিৎ সিংহ। এ সময় উভয় দেশের স্টাফ অফিসার এবং কোম্পানি ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
বর্ণিত সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা, বাংলাদেশী নাগরিককে প্রহার, মাদক চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করাসহ নারী ও শিশু পাচার প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। শেষে বাংলাদেশ-ভারত সীমান্তে পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারগণের মধ্যে কুশলাদি বিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাত সমাপ্ত হয়।
জামান / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ