বিরামপুরে পাথরবাহী ট্রাকের চাপায় সাইকেল আরোহী যুবক নিহত
দিনাজপুরের বিরামপুরে পাথরবাহী চলন্ত ট্রাকের চাপায় সাইকেল আরোহী ইব্রাহিম হোসেন নামে এবং যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের ঢাকা মোড়ের অগ্রণী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৫-২৯১২) ও ট্রাকের ড্রাইভারকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেন স্থানীয় জনতা। নিহত যুবক ইব্রাহিম হোসেন (৩৫) উপজেলার খানপুর ইউনিয়নের নট কুমারী গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বাইসাইকেল আরোহী ইব্রাহিম হোসেন ঢাকা মোড়ে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ সময় ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
Link Copied