মানিকগঞ্জে ধর্ষণের হাত থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিলেন কলেজছাত্রী
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধর্ষণের হাত নিজেকে বাঁচাতে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন এক কলেজছাত্রী। এ ঘটনায় খোকন মিয়া (২৮) নামে ওই বাসচালককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের ওই ছাত্রী নিজেকে বাঁচাতে লাফ দিয়ে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় এক প্রাইভেটকারচালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এ বিষয়ে কলেজছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি গাড়িতে ওঠেন মানিকগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার জন্য। গাড়িটি কিছুদূর আসার পর প্রায় সব যাত্রী গাড়ি থেকে নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে চালক বাধা দেয়। এভাবে গাড়িটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে বাসচালক চলন্ত বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন তিনি। পরে এক প্রাইভেটকারচালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালককে আটক করে সাটুরিয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই বাসচালক আটক রয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ওই বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ