ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যে সিস্টেম চালু না করলে বন্ধ হতে পারে জিমেইল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ২:৪১

টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম চালু না করলে আগামী ৯ নভেম্বর থেকে জিমেইল অ্যাকাউন্ট আর চলবে না। সম্প্রতি এ বিষয় ব্যবহারকারীদের সতর্ক করেছে টেক জায়ান্ট গুগল।

চলতি বছরের মে মাসে গুগল এ নিয়ে বিস্তারিত জানায়। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছিল, হ্যাকারদের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য অতিরিক্ত একটি স্তর যোগ করতে চাইছে জিমেইল। এটি হলো দ্বি পদক্ষেপ যাচাইকরণ বা টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম।

এরফলে শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কিনা তা যাচাই করতে দিতে হবে আরও কোনও প্রমাণ। তাছাড়া এই সাইবার সুরক্ষা নীতিতে কোনও ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়।

তাই আগামী ৯ নভেম্বরের মধ্যে টু ফ্যাক্টর অথেনটিকেশন সিস্টেম ব্যবহারকারীদের বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। না হলে অ্যাকাউন্ট আর চলবে না।

উল্লেখ্য, সাধারণত এ সিস্টেমে ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

জামান / জামান

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন