মোবাইলে ইন্টারনেট না থাকলেও পিসিতে চলবে হোয়াটসঅ্যাপ
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে দিন দিন এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। তাই তো ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে এবার নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। এখন মোবাইলে ইন্টারনেট না থাকলেও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। শুধু তাই ই নয়, একসঙ্গে চারটি ডেস্কটপ বা ল্যাপটপে ওয়েবের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
এজন্য যে ফোনের হোয়াটসঅ্যাপটি থেকে ওয়েব ব্যবহার করা হচ্ছে সেটি সক্রিয় না থাকলেও চলবে। এভাবে টানা ১৪ দিন কার্যকর থাকবে ওয়েব। এ সময় শুধু কম্পিউটারের ইন্টারনেট থাকলেই চলবে। আপনি লগআউট না হলেও ১৪ দিন পর নিজ থেকেই লগ আউট হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, একবার ওয়েব লিঙ্ক করে ফেলার পর মূল ডিভাইসটি দূরে রাখলে বা তা বন্ধ রাখলেও কাজ করবে। এমনকি ইন্টারনেট পরিষেবা না থাকলেও কাজ করবে। তবে এ সুবিধা পুরনো ভার্সনের ফোন ও ট্যাবে পাওয়া যাবে না। আইফোনে হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও এক্ষেত্রে কিছু কিছু সুবিধা আপাতত মিলবে না।
এক্ষেত্রে প্রতিটি মেসেজ, কল এবং অন্যান্য সবকিছুর গোপনীয়তা বজায় থাকবে। সুতরাং ব্যবহারকারীর কোনো ভয় নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
চলুন জেনে নেয়া যাক কীভাবে এ সুবিধা পাবেন-
> প্রথমে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে গিয়ে ডান দিকের উপরে যে তিনটি বিন্দু রয়েছে সেখানে ক্লিক করুন।
> এরপর ড্রপ ডাউন মেনু থেকে ‘লিঙ্কড ডিভাইস’ মেনুতে সিলেক্ট করে ‘মাল্টি ডিভাইস বিটা’ লেখাতে ক্লিক করুন। এর ফলে একটা নতুন পাতা খুলবে, এই ব্যবস্থায় কী কী সুবিধা পাওয়া যাবে তার বিবরণ থাকবে।
> এরপর ‘জয়েন বিটা’ লেখায় ক্লিক করে ‘কন্টিনিউ’ বাটনে ট্যাপ করুন। পরে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলে কিউআর স্ক্যান করলেই দৃশ্যমান হবে।
সূত্র : এনডিটিভি
এমএসএম / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা