মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল দেয়া হয়। এছাড়া মাধ্যমিক, প্রাথমিক স্কুলে পড়ুয়া ৪৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৬২ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে