ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় ডাকঘরের রানার পদে ছেলের প্রক্সিতে চাকরিরত পিতা


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৭-১১-২০২১ দুপুর ৪:৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর শাখার ডাকঘরের রানার পদে ছেলের চাকরিতে পিতা প্রক্সি দিয়ে যাচ্ছে। তিন বছর আগে মো. কাওসার নামে এক ব্যক্তি রানার পদে চাকরিতে যোগদান করলেও প্রক্সি দিচ্ছেন তারই পিতা অবসরপ্রাপ্ত রানার মো. গোলাম মাওলা। বৃদ্ধ লোক দিয়ে রানারের কাজ করায় ডাকসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। এ নিয়ে এন্তার অভিযোগ থাকলেও উপজেলা পোম্ট মাস্টারকে ম্যানেজ করেই প্রক্সি দিয়ে যাচ্ছেন বছরের পর বছর। 

সরেজমিন জানা যায়, কাওসার দৌলতপুর শাখার ডাকঘরের রানার পদে যোগদান করেন। যোগদান করার পর থেকে দীর্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে আসছেন। দৌলতপুর শাখার ডাকঘরের  রানার পদে চাকরি কাওসারের পিতা মো. গোলাম মাওলা করে আসছেন।

এলাকার বাসিন্দা খলিল সরদার বলেন, দৌলতপুর গ্রামের পোস্ট অফিসে দীর্ঘদিন গোলাম মাওলা চাকরি করে আসছেন। এই গ্রামে চিঠিপত্র উনিই বিলি করে।

অভিযুক্ত গোলাম মাওলা জানান, আমি দৌলতপুর পোস্ট অফিসের রানার হিসেবে চাকরি করতাম। অবসরের পর আমার ছেলেকে ওই চাকরিতে যোগদান করে। বেতন কম হওয়ায় অফিসের স্যারদের কাছে বলে ছেলের চাকরি আমি করছি। প্রতি মাসের বেতন ছেলে সই দিয়ে টাকা নিয়ে যায়। যদিও সরকারি নিয়মে একজনের চাকরি অন্যজন করতে পারে না।  

এ ব্যাপারে উপজেলা ডাকঘরের পোস্ট মাস্টার ডালিয়া পারভিন বলেন, আমি কলাপাড়া পোস্ট অফিসে কিছুদিন আগে যোগদান করেছি। এ ব্যাপারে কিছুই জানি না।  

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত