মহিপুরে ৩০ মণ জাটকা জব্দ
পটুয়াখালীর মহিপুরে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। শনিবার (৬ নভেম্বর) রাত ১০টায় শেখ জামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনো জাটকা ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড। পরে জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা ও অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।
নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকেবে।
ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় কেউ জাটকা বিক্রি, মজুদ ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন