মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, আসামিকে আদালতে সোপর্দ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাসের মধ্যে কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক খোকন মিয়াকে প্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে প্রেপ্তারকৃত আসামি খোকন মিয়াকে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার আটিয়া বেপারীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার দুপুরে উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসচালক খোকন মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স (বাংলা) প্রথম বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধর্ষণের হাত থেকে নিজেকে বাঁচাতে ওই ছাত্রী বাসচালককে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে এক প্রাইভেটকারচালক বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বাসচালককে আটক করে সাটুরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে আসামিকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জামান / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ