ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ট্রেনের ধাক্কায় আহত যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২১ বিকাল ৬:২১

আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গতকাল শনিবার (৬ নভেম্বর) রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রিজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।  নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের শুকচর গ্রামের মকসেদ আলীর মেয়ে। তার একটি ছেলেসন্তান রয়েছে।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে গত ১৯ সেপ্টেম্বর ভাঙ্গুড়া এলাকায় বেড়াতে যান মিতু। তিনি দিলপাশার রেল ব্রীজের পাশে দাঁড়িয়ে সেলফি  তুলতে গিয়ে ট্রেনের ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার গুরুতর হওয়ায় রাজশাহীর স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, গত ১৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগ নেত্রী মিতু ট্রেনর ধাক্কায় আহত হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান। রেববারর দুপুর ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল হোসেন, ভিপি মাসুদসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

জামান / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়