ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল। রোববার (৭ নভেম্বর) ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইনস কনফারেন্স রুমে অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবু জাফর মিয়ার ছেলে।
দোহার থানার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে। উক্ত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। ঢাকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. নাসিম মিয়া অনুষ্ঠানটির উপস্থাপনা করেন। অনুষ্ঠান শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার একটি সম্মাননা সনদ ও ক্রেস্ট দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের হাতে তুলে দেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied