ফটিকছড়ির লেলাং ও বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ও লেলাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট। পৃথক আদেশে ওই দুই ইউনিয়নের শুধুমাত্র চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৬ সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।
গতকাল রোববার (৭ নভেম্বর) বখতপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এসএম সোলায়মান ও লেলাং ইউনিয়নে আওয়ামী লীগের সরোয়ার উদ্দিনের আপিল শুনানি শেষে সুপ্রিমকোর্টের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। আদালত আগামী ৬ সপ্তাহের জন্য এ দুই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখার পৃথক নির্দেশ দেয়। বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ অক্টোবর মনোনয়নপত্র বাতিল নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বখতপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক চেয়ারম্যান ফারুকুল আজম। শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তার মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়। পরে আদালতের আদেশ পেয়ে রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দেন।
এদিকে, আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন আওয়ামী লীগের নৌকা প্রতীক পাওয়া বর্তমান চেয়ারম্যান এসএম সোলায়মান। অন্যদিকে, লেলাং ইউপির চেয়ারম্যান প্রার্থী আবুল কালামও অনুরূপ মামলা করে প্রার্থিতা বৈধ পেয়েছিলেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ফটিকছড়ির ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। তবে মামলাসংক্রান্ত কারণে বখতপুর ও লেলাং ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচন হচ্ছে না।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ