সাটুরিয়ায় রফিক রাজু ক্যাডেট একাডেমির এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
রফিক রাজু ক্যাডেট একাডেমির সাটুরিয়া শাখার এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রফিক রাজু শিক্ষা পরিবারের আয়োজনে সোমবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হজরত আলী, সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহিদুজ্জামান দাউদসহ অনেকে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক সমিতির সাটুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক সকালের সময়ের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. হৃদয় মাহমুদ রানা, সাটুরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. এমারত হোসেন, সাটুরিয়া বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মো. মঞ্জুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। ভালো রেজাল্ট করে তোমাদেরই দেশের হাল ধরবে হবে। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার প্রচেষ্টা চালিয়ে যাও। তোমরা অবশ্যই সফলকাম হবে। এরপর পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied