ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে রিসার্চ ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-১১-২০২১ বিকাল ৫:৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) রিসার্চ ম্যানেজমেন্ট কমিটির ২৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২৪ মেয়াদে দীর্ঘমেয়াদি ৩৫টি গবেষণা প্রকল্প এবং ২০২১-২০২২ মেয়াদে ১৫টি ইনোভেটিভ গবেষণা প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপিত হয়।
 
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) কৃষিবিদ মেসবাহ উদ্দিন। সভায় বিভিন্ন অনুষদের ডীন অধ্যাপক ড. একেএম আমিনুল ইসলাম, পরিচালক (গবেষণা), অধ্যাপক ড. এম. ময়নুল হক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), অধ্যাপক ড. ইমরুল কায়েস, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম), আইবিজিইর অধ্যাপক ড. মো. তোফাজ্জল ইসলাম, সহযোগী পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. টোটন কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;