ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে অস্ত্রসহ র‍্যাবের হাতে যুবক আটক


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৮-১১-২০২১ বিকাল ৬:১৭

চট্টগ্রামের রাউজানে অস্ত্র, রাইফেলের কার্তুজ ও বুলেটসহ এক যুবকে আটক করেছে চট্টগ্রাম র‍্যাব-৭। গতকাল রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দিকে তাকে আটক করা হয়। রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকায় গিরিছায়া রেস্টুরেন্টের সামনে থেকে আটক হয় ওই যুবক।

আটক আসামি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের বটতলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. ছৈয়্যদ হোসেন প্রকাশ ফারুক (৩০)। আটকের পর তার কাছ থেকে একটি দৈশীয় তৈরি এলজি, একটি রাইফেল, ৮ পিস বুলেট ও ৪ পিস তাজা কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

র‍্যাবের দায়েরকৃত এহাজার থেকে জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কে রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে অস্ত্রসহ চট্টগ্রামে যাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে র‍্যাব হাটহাজারী ক্যাম্পের ডিএডি আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ রাবার বাগান গিরিছায়ার সামনে থেকে তাকে আটক করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, র‍্যাব বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা