পাইকগাছায় প্রেমিকার দাবি মেটাতে অপহরণ করে হত্যা
খুলনার পাইকগাছায় প্রেমিকার দাবি ইয়ামাহা মোটরসাইকেল কিনতে অপহরণ করে হত্যা করা হয় আমিনুরকে। পুলিশের কাছে অপহরণকারী ফয়সাল জানায়, প্রেমিকার দাবি মেটাতে অপহরণ, অতঃপর হত্যা করা হয় আমিনুরকে। তবে উপস্থিত জনতা জানান, যদি টাকার জন্য অপহরণ করা হয় তাহলে আমিনুরকে কেন তাকে হত্যা করা হবে? কারণ অপহরণকারী ফয়সালকে টাকা দিতে স্বীকার করেন আমিনুরের পিতা। সোমবার অপহরণকারী ফয়সালকে নিয়ে উপজেলার আগড়ঘাটা কপোতাক্ষ নদের তীরে লাশ খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, উপজেলার গদাইপুর গ্রামের জিল্লুর রহমান সরদারেরর ছেলে ফয়সাল আহম্মেদ (২২) একটি মেয়েকে ভালোবাসে। মেয়েটি বায়না ধরে আরঅন-৫ মোটরসাইকেলের জন্য। কিন্তু এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না তার জন্য। সে পরিকল্পনা করে শ্যামনগরের সুরমান গাজীর ছেলে আমিনুরকে অপহরণ করে। গত রোববার রাত ৯টার দিকে কপোতাক্ষ নদের তীরে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ পান করানো হলে আমিনুর অচেতন হয়ে পড়ে। এ সময় আগে থেকে লুকিয়ে রাখা দা দিয়ে কুপিয়ে ও জবাই করে কপোতাক্ষ নদে ফেলে দেয়। জবাইকৃত জায়গায় রক্ত পড়ে থাকতে দেখা গেছে। অপহরণকারী ফয়সাল মৃত আমিনুরের ব্যবহৃত মোবাইল দিয়ে তার পিতার নিকট বলে ছেলেকে অপহরণ করা হয়েছে। ছেলেকে পেতে হলে ১০ লাখ টাকা লাগবে। তখন উপায়ন্তর না পেয় আমিনুরের পিতা টাকা দেবেন বলে স্বীকার করেন। অপহরণকারী ফয়সাল টাকা নিয়ে পাইকগাছা ব্রিজের কাছে আসতে বলে। তার কথামতো টাকা ব্রিজের কাছে পৌঁছে দেয়া হয়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা পুলিশ ও জনতা টাকাসহ হাতেনাতে ফয়সালকে আটক করে। খুনে ব্যবহৃত দা কপোতাক্ষ নদে ফেলে দিয়েছে বলে ফয়সাল স্বীকার করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আমিনুরের লাশের সন্ধান পাওয়া যায়নি।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied