ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে ট্রাক উল্টে ২ ধান কাটা শ্রমিক নিহত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৪:২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাহজাদপুর-জামিরতা আঞ্চলিক সড়কে ট্রাক উল্টে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ শ্রমিক।  নিহতরা হলেন- পোরজনা ইউনিয়নের বাশুরিয়া গ্রামের তানুক আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে বাবর (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামিরতা গ্রাম থেকে ট্রাক নিয়ে অর্ধশত শ্রমিক ধান কাটার জন্য রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকটি পারজামিরতা এলাকায় পৌ‍ঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১৭ শ্রমিক মারাত্মক আহত হন। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধার করেন।

এমএসএম / জামান

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস