‘পদ্মশ্রী’ পেলেন তারা
অবশেষে অপেক্ষার পালা শেষ হলো বলিউডের গুণী প্রযোজক ও নির্মাতা করণ জোহরের। গতকাল ৮ নভেম্বর তার হাতে উঠল ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ সম্মাননা তুলে দেন।
একই সম্মাননা পেয়েছেন প্রযোজক-পরিচালক একতা কাপুর, অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং গায়ক-সংগীত পরিচালক আদনান সামি। এদিন রাষ্ট্রপতি ভবনে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
নানা বিষয়ে বিশেষ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে নাগরিকদের এই পদক প্রদান করে থাকে ভারত। পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের অনেক গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে কঙ্গনা পরে এসেছিলেন ক্রিম ও সোনালি রঙের শাড়ি। কানে ছিল তার সব সময়ের পছন্দের ঝুমকা। অন্যদিকে আদনান সামিকে দেখা গেছে কালো শেরোয়ানিতে। আর করণ জোহর আসেন কালো কোট ও কালো রংয়ের মোটা ফ্রেমের চশমা পরে। অ্যাওয়ার্ড নেওয়ার সময় একতা কাপুরও ছিলেন হাস্যোজ্বল। সবার মুখেই ছিল হাসি।
এমএসএম / এমএসএম
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত