মিথ্যা চুরির অপবাদে শিকলে বেঁধে অমানুষিক নির্যাতন
পটুয়াখালীর কলাপাড়ায় নাঈম নামে ১৩ বছর বয়সী এক কিশোরকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। নাঈম একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। নাইমের ওপর চালানো এ অমানবিক নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে কেঁদেছেন অনেকেই। এ ঘটনায় সোমবার (৮ নভেম্বর) রাতে কলাপাড়া থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরের চাচি জাকিয়া সুলতানা এ প্রতিনিধিকে বলেন, নাঈমের মা একজন মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এবং তার বাবাও অসুস্থ। নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরেই বর্বর-অমানুষিক এ নির্যাতন চালানো হয়েছে। চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিকলে বেঁধে এমন নিষ্ঠুর নির্যাতন চালায় আবুল বসার, মাসুদ ঘরামী, আলী আহম্মেদ ও শেফালী বেগম।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী কিশোরের বাবা নাসির উদ্দিন সোমবার রাতে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন