কলাপাড়ায় বিকল্প জীবিকায়নে ১৯৮ নারীর মাঝে হাঁস ও হস্তশিল্পের মালামাল বিতরন
বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর কলাপাড়ায় ১৯২ নারীর মাঝে বিতরন করা হয়েছে খাঁকি ক্যাম্বেল-হাঁস। এছাড়া ক্ষুদ্র ব্যাবসার সহায়তায় জন্য ৬ টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের মালামাল সুতা ও বাঁশ বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হতদরিদ্র নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মি:সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি:জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র দাস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস প্রকল্প উদ্যোগে এ উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর, লতাচাপলী নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৯২ হত দরিদ্র পরিবারকে বিকল্প জীবিকায়নরে জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০টি করে হাঁস দেয়া হয়েছে। এছাড়া একই সাথে ৬ টি রাখাইন পরিবারের মধ্যে হস্তশিল্পের মালামাল বিতরন করা হয়েছে।
ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ওইসব পরিবারের বিকল্প জীবিকায়নরে জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন