লোহাগড়া থানার নতুন ওসি শেখ আবু হেনা মিলন
নড়াইলের লোহাগড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু হেনা মিলন। মঙ্গলবার (৮ জুন) ওসি (তদন্ত) হরিদাস রায়ের কাছ থেকে তিনি থানার দায়িত্ব গ্রহণ করেন।
লোহাগড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, লোহাগড়া উপজেলায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ চলতে দেয়া হবে না। সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী এবং দখলদারদের সাথে কোনো আপস করা হবে না। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণ যাতে থানায় এসে আইনি সহায়তা পায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, গরিব ও দুস্থ মানুষ যাতে সহজে থানায় এসে আইনি সহায়তা পেতে পারে তার ব্যবস্থা করা হবে। যোগদানের পর তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জুয়া ও মাদকমুক্ত লোহাগড়া উপজেলা গড়ার লক্ষ্যে থানার সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এর আগে তিনি যশোরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied