শেষ ম্যাচে নিষিদ্ধ জামাল ভূঁইয়াসহ ৩ জন
বাংলাদেশ আগামী ১৫ জুন নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে। আগের দেখায় ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে জামাল ভূঁইয়া, রহমত মিয়া ও বিপলু আহমেদ খেলছেন না বলে জানা গেছে। কাতারের দোহায় হতে যাওয়া এই ম্যাচে অধিনায়কসহ তিন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকার কথা নিশ্চিত করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে।
আগের ম্যাচগুলোতে হলুদ কার্ড থাকার কারণে ওমান ম্যাচে দর্শক হিসেবে থাকতে হচ্ছে তাদের। ফলে অনেকটা চিন্তিত বাংলাদেশ ফুটবল দল। নিষেধাজ্ঞার ঘটনা ছাড়া মিডফিল্ডার মাশুক মিয়া জনি চোট পেয়েছেন। তাই তিন গোলকিপার ছাড়া ডের হাতে এখন আছেন ১৭ জন খেলোয়াড়।
এমনিতে বাছাইয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে। তাই ওমান ম্যাচের আগে লাল-সবুজ শিবিরে নিষেধাজ্ঞা ও চোট-বড় ধাক্কার সংবাদই। এর ফলে ওমানের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, বাছাইয়ের শেষ ম্যাচে আমাদের প্রতিপক্ষ ওমান। তারা খুবই ভালো দল। র্যাঙ্কিংয়ে তারা ভারতের চেয়ে এগিয়ে। শেষবার যখন তাদের বিপক্ষে খেলেছিলাম, ৪০-৪৫ মিনিট ভালো করেছিলাম। তারা তাদের মান দেখিয়েছিল। আমরা চেষ্টা করবো পয়েন্ট নেয়ার। যদি কিছু পাই তাহলে সেটা হবে দারুণ অর্জন।
জামান / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ