ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দ্বিতীয়বারেও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২১ দুপুর ৩:৫৩

দ্বিতীয়বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান পিপিএম। মঙ্গলবার (৯ নভেম্বর) ডিআইজি আব্দুল বাতেন মহিবুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করেন। এর আগে জুন মাসেও তিনি বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্স প্রবর্তিত অভিন্ন মানদন্ডের ভিত্তিতে অক্টোবর মাসের কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রীক মূল্যায়নে সাফল্যর জন্য রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিবেচনায় পাবনার পুলিশ সুপার  মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি পাবনা জেলা পুলিশকে বিভাগের শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

এ সময় শ্রেষ্ঠ সার্কেল পাবনা সদর থানার মো. রোকনুজ্জামান সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) সদর থানার রওশন ইয়াজদানী, শ্রেষ্ঠ এসআই শফিউল আলম নির্বাচিত হন।

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন সকল ইউনিটের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এসপি মহিবুল ইসলাম খান বলেন, জেলা পুলিশের এ অর্জনের অংশীদার পুলিশের সব অফিসার ও সদস্য, যারা দিন-রাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পাবনার জনগণও অর্জনের বড় অংশীদার। আপনাদের দেয়া বিভিন্ন তথ্য নিয়ে যোগদানের পর থেকে আমি জেলার আইনশৃঙ্খলার উন্নয়নে চেষ্টা করছি।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়