ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বাতিল হতে পারে ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৬

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁস বিষয়ে তদন্ত করছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্নফাঁস বিষয়টি প্রমাণিত হলে উল্লেখিত পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের এক নির্বাহী পরিচালক।

বুধবার (১০ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রশ্নফাঁস হওয়া গুরুতর অপরাধ। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তদন্ত করছে। এটি প্রামাণিত হলে অনুষ্ঠিত ওই পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের সম্ভাবনা রয়েছে।

শনিবার (৬ নভেম্বর) বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত পাঁচ ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট এক হাজার ৫১১টি পদের বিপরীতে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন চাকরিপ্রত্যাশী। তবে চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ১০০টি প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র (বাংলা-ইংরেজি-সাধাণজ্ঞান) ফেসবুকে পাওয়া গেছে। সুতরাং প্রশ্ন আগেই ফাঁস হয়েছে। এটা না হলে পরীক্ষা চারটার সময় শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০০টি প্রশ্নের সঠিক উত্তর সামাজিক মাধ্যমে পাওয়া সম্ভব নয়।

জামান / জামান

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা

পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬

পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬

সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স

আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অ্যাকশনএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৭৯ হাজার টাকা