ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১০-১১-২০২১ বিকাল ৫:৩৭
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা সমাবেশ ও আলোচনা সভা করেন। বুধবার (১০ নভেম্বর) বিকেলে পাঁচবিবি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছিল আলী মণ্ডলের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সমাবেশ ও আলোচনা সভায় সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর বিশেষ ভূমিকা ও অবদান সম্পর্কে বিশদ আলোচনা করেন।
 
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন- সাবেক জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মজনুর রহমান ও ছানোয়ার হোসেন, সাবেক উপজেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা দুলাল হোসেন ও আনছার আলী।
 
সমাবেশে জেলা কমান্ডার সকল বীর মুক্তিযোদ্ধার উদ্দেশে বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিরা যেন মুক্তিযুদ্ধের বিপক্ষে কখনো কথা না বলে। এছাড়া মুক্তিযুদ্ধবিরোধী কোনো দল বা সংগঠনের সদস্য না হয়, সকল বীর মুক্তিযোদ্ধার উদ্দেশে এমন বক্তব্যও রাখেন কমান্ডার আমজাদ হোসেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার