উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন : এমপি শাওন
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে ২২২টি হতদরিদ্র পরিবারের মাঝে রেশন কার্ড বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে চাঁচড়া ইউনিয়ন পরিষদ মাঠে রেশন কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার ব্যবস্থা করেন। শেখ হাসিনা যখনই রাষ্টীয় ক্ষমতায় থাকেন তখনেই এ দেশের ব্যাপক উন্নয়ন হয়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তজুমদ্দিনের অধিকাংশ এলাকায় নদীভাঙন রোধে ব্লক স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। অথচ মেজর হাফিজ ২৩ বছর ধরে এই এলাকার এমপি ছিলেন, তজুমদ্দিনের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তিনি নদীভাঙন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার প্রমুখ।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন