স্টিভ জবসের হাতে তৈরি কম্পিউটার নিলামে
৪৫ বছর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি একটি কম্পিউটার নিলামে উঠছে। বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল শুরুর দিকে হাতেই কম্পিউটার তৈরি করত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ৪৫ বছর আগে তৈরি সেই কম্পিউটার আজও সচল। নিলামে চার লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে অ্যাপল-১ এর সেই কম্পিউটারটি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর আগে স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের হাতে বানানো এই কম্পিউটার অ্যাপল-১ একদিক থেকে এখনকার ম্যাকবুকের পূর্বসূরি বলা চলে । এ রকম প্রায় ২০০ কম্পিউটার সেই সময় বানিয়েছিলেন তারা। তার মধ্য থেকে একটি উঠছে নিলামে।
কম্পিউটারটির সঙ্গে ১৯৮৬ মডেলের প্যানাসনিক ভিডিও মনিটরও রয়েছে। যে গ্যারেজে তারা অ্যাপল শুরু করেছিলেন, কম্পিউটারটি সেখানেই বানানো হয়েছিল বলে জানান তারা। স্টিভের তৈরি বাকি কম্পিটারগুলো থেকে এটি একটু বিশেষ। কোয়া কাঠের ফ্রেমের মধ্যে রয়েছে ৪৫ বছরের পুরোনো এই কম্পিউটার। কোয়া কাঠ খুবই মূল্যবান। শুধু হাওয়াই দ্বীপেই পাওয়া যায় এই কাঠ।
জন মোরান অকশনিয়ার্স নামের নিলামঘর কম্পিউটারটি নিলামে তুলেছে। নিলামে চার লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে কম্পিউটারটি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় ৩ কোটি ৪৩ লাখ টাকা। স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আয়োজিত একটি নিলামে বিক্রি হয় ওই কম্পিউটারটি। ২০১৪ সালে একই মডেলের আরেকটি সচল কম্পিউটার বিক্রি হয়েছিল ৯ লাখ ডলারে।
নিলামঘরের পক্ষ থেকে বলা হয়, এর আগে এ কম্পিউটারের মালিক ছিলেন মাত্র দুজন। প্রথমে এটা ক্যালিফোর্নিয়ার চ্যাফি কলেজের ইলেকট্রনিকসের এক অধ্যাপক কিনেছিলেন। ১৯৭৭ সালে ৬৫০ ডলারে তার এক শিক্ষার্থীর কাছে এটি বিক্রি করেন তিনি। সেই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি। তবে এখন সেই শিক্ষার্থী বেশ ভালো দামেই তার কম্পিউটারটি বিক্রির সুযোগ পাবেন।
সূত্র: এনডিটিভি গ্যাজেট
এমএসএম / এমএসএম
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়
চীনে বাজার থেকে গাড়ি তুলে নিচ্ছে টেসলাসহ ১১ প্রতিষ্ঠান, কারণ কী?
উসাইন বোল্টের সর্বোচ্চ গতির রেকর্ড ভাঙল চীনা রোবট ‘সুপারম্যান’
মোবাইল খোয়া গেলেও বাড়তি নিরাপত্তা দিতে পারে ই-সিম?
এআই’র কারণে চাকরি হারালো শতাধিক কর্মী
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল