শিবচরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাদারীপুরের শিবচরের ঐতিহ্যবাহী নন্দকুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও যুবলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শিবচর ৭১ সড়কে একটি র্যালি বের করে সভাস্থলে এসে শেষ করে আলোচনা সভার কাজ শুরু করেন।
শিবচর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খানের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা।
বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের এই দিনে তার ভাগ্নে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যে আদর্শ নিয়ে যুবলীগ গঠন করা হয়েছিল তার যথাযথ বাস্তবায়নের জন্য তিনি পরামর্শ দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হোক আজকের যুবলীগের মূল প্রতিপাদ্য।
অনুষ্ঠানে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied