ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হোয়াটসঅ্যাপে মাল্টি ডিভাইস ফিচার, ব্যবহার করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১১:৫৪

কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ মাল্টি ডিভাইস ফিচারের পরীক্ষা চালিয়ে যাচ্ছিল। এ ফিচার ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলোকে একাধিক ডিভাইসে লিঙ্ক করার সুযোগ দেবে। তাছাড়া প্রাথমিক স্মার্টফোনে অর্থাৎ যে ফোনে মূলত হোয়াটসঅ্যাপ সচল সেটিতে ইন্টারনেট সংযোগ না থাকলেও মেসেজিং নেটওয়ার্কের ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেবে নতুন ফিচারটি। নতুন এসব সুবিধা এখন অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা পাচ্ছেন।

নতুন এ সুবিধা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রাথমিক স্মার্টফোন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না থাকলেও একটি দ্বিতীয় ডিভাইসে বার্তা পাঠাতে এবং গ্রহণ করার সুযোগ দেয়। ব্যবহারকারীদের একটি দ্বিতীয় ডিভাইসে ওয়েব সংস্করণ ব্যবহার করার আগে তাদের স্মার্টফোনটি ইন্টারনেটের সাথে সংযুক্ত ছিল কি না তা নিশ্চিত করতে হবে।

নতুন এ সুবিধাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ব্যবহারকারীদের অবশ্যই এ সুবিধাটির জন্য অপ্ট-ইন করতে হবে, যা এখনও হোয়াটসঅ্যাপের ‘লিঙ্কড ডিভাইস’ মেনুতে ‘বিটা’ হিসেবে হয়েছে। ব্যবহারকারীরা একটি নতুন ডিভাইসে লিঙ্ক করার আগে পুরনো সব ডিভাইস থেকে তাদের লিঙ্ক নষ্ট হয়ে যাবে এবং তারপরে আবার নতুন ডিভাইসে সংযুক্ত হবে। এ সংযোজন হয়ে গেলে আবার অতীতের মতো কাজ করবে।

এ সময় প্রাথমিক স্মার্টফোনটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রয়েছে তা নিশ্চিত করার প্রয়োজন হবে না। স্মার্টফোনটি অফলাইনে থাকার পরে সংশ্লিষ্ট ডিভাইসগুলো ১৪ দিন পর্যন্ত বার্তা গ্রহণ করতে এবং পাঠাতে সক্ষম হবে। এটি উপকারী হতে পারে যদি স্মার্টফোনটি হারিয়ে যায় অথবা দূরে থাকে। যদি স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, তারপরও হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করতে পারবে।

আইওএস-এ, এ সুবিধাটি সীমিত। একটি সংযুক্ত ডিভাইস থেকে কথোপকথন বা বার্তা মুছে ফেলতে পারবেন না। একটি ট্যাবলেট বা একটি দ্বিতীয় স্মার্টফোন এখনও হোয়াটসঅ্যাপের সাথে লিঙ্ক করা যাবে না। ব্যবহারকারীদের তাদের হোয়াটসঅ্যাপকে নতুন সংস্করণে আপডেট করতে হবে।

সূত্র: জিনিউজ

এমএসএম / এমএসএম

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন