নেটফ্লিক্সে দেখা যাবে টিকটকের মতো ছোট ভিডিও
ছোটদের বিনোদনের কথা চিন্তা করে নতুন ফিচার এনেছে নেটফ্লিক্স। নতুন এ ফিচারটি টিকটকের মতো, যার নাম দেওয়া হয়েছে ‘কিডস ক্লিপ’। মূলত কম বয়সীদের কাছে নেটফ্লিক্স প্লাটফর্মের আকর্ষণ বাড়াতে এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
‘কিডস ক্লিপ’- পাওয়া যাবে নেটফ্লিক্সের আইওএস অ্যাপে। যেখানে গেলেই মিলবে বিনোদনে ভরপুর ছোট ছোট অনেক ভিডিও। সেই ভিডিও অবশ্যই ছোটদের কথা ভেবে তৈরি করা হয়েছে বা হবে। নেটফ্লিক্সের ভিডিও লাইব্রেরিতে গিয়ে সার্চ করতে হবে নতুন ভিডিও পেতে। এখানে সাধারণ ভিডিও ক্লিপ ছাড়াও মিলবে সিনেমার ছোট ছোট ক্লিপও। প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপ আপলোড করা হবে ক্ষুদে দর্শকদের কথা মাথায় রেখে।
সূত্রের খবর, জায়ান্ট ওটিটি প্লাটফর্ম কোম্পানিটি বিভিন্ন বিষয়ের মজাদার ভিডিও রাখবে তাদের নতুন ফিচারে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষের এ উদ্যোগ মূলত তাদের জন্য, যারা টিকটক কিংবা ইউটিউবে কম সময়ের ভিডিও ক্লিপ দেখতে পছন্দ করেন।
চলতি বছরের শুরুর দিকে ‘ফাস্ট লাফ’ নামে একটি ফিচার বাজারে এনেছিল নেটফ্লিক্স। যেখানে দর্শক হাসির ভিডিও ক্লিপ দেখার সুযোগ পেতেন। এছাড়া জনপ্রিয়তার ভিত্তিতে র্যাংকিংয়ের মাধ্যমে সেরা ভিডিও দেখার সুযোগও করে দিয়েছিল সংস্থাটি। যাতে করে নিজেদের পছন্দ মতো ভিডিও বেছে নিতে পারেন দর্শক।
তবে ছোটদের কথা ভেবেই এক সঙ্গে ১০ থেকে ২০টি কিডস ক্লিপ দেখার ব্যবস্থা থাকছে নেটফ্লিক্সে। তার বেশি নয়। আগামী সপ্তাহে আমেরিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ, কানাডা ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্স গ্রাহকরা এ সুবিধা পাবেন। পরে পুরো পৃথিবীর নেটফ্লিক্স গ্রাহকরা নতুন সুবিধাটি পাবেন।
সূত্র: সংবাদ প্রতিদিন
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা