ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

আতঙ্কের মধ্যেও কেন্দ্রে সরব নারী ভোটাররা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ১২:৫৭

আতঙ্কের মধ্যেও লক্ষ্মীপুরের চার ইউনিয়নে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় নারীদের সরব উপস্থিতি রয়েছে।

জেলার পূর্ব চরকাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য চরলরেন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরলরেন্স সূর্যমুখী কিন্ডারগার্টেনে দেখা গেছে, ভোট শুরুর আগ থেকে নারী-পুরুষ ভোটাররা কেন্দ্রের আশপাশে জড়ো হয়েছেন। অনেকে সারিবদ্ধভাবে লাইনেও দাঁড়িয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে কয়েকজনকে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। নারী ভোটারদের এত উপস্থিতি বিগতদিনে দেখেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ভোট শুরুর আগেই বুধবার দিবাগত গভীর রাতে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত রয়েছেন। গুলিবিদ্ধ আজাদ উদ্দিন ও ধারালো অস্ত্রের আঘাতে আহত জাফর উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ঘটনাটি কারা ঘটিয়েছে তদন্ত চলছে।

অন্যদিকে বুধবার রাতে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরবসু এলাকা থেকে অস্ত্রসহ যুবলীগ নেতা মো. মাকছুদ ও পেয়ার আহমেদকে আটক করে বেঁধে রাখে এলাকাবাসী। তারা নোয়াখালী সদর উপজেলার চুলডগী ও চর কাউনিয়া গ্রামের বাসিন্দা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, উপজেলার চর কালকিনি ইউনিয়নের চরবসুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই টহল টিমের হাতে একটি এলজিসহ দুজন আটক হয়েছে। তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এমএসএম / জামান

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক

বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন

জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু

রায়গঞ্জল বস্তার অভাব, জায়গা সংকট; লক্ষ্যমাত্রা পূরণে হোঁচটে ধান-চাল সংগ্রহ

সিংগাইরে এবার অটোরিক্সা চালক কিশোরের মরদেহ উদ্ধার

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ

সংস্কার কাজে অনিয়ম-দূর্নীতি, হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ,পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ উদ্ধার

নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন