ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

যশোরে ভোটকেন্দ্রে পুলিশের গাড়ি ভাঙচুর, টিয়ারশেল নিক্ষেপ


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ২:০

যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর ইউপি নির্বাচনে মাড়ুয়া স্কুলকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও অন্তত ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জগদীশপুর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান খান কেন্দ্রে আসার পর তার সমর্থকরা হট্টগোল শুরু করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। ইটের আঘাতে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য আহত হন।

পরে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছুটে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। গাড়ি ভাঙচুরের অভিযোগে কেন্দ্র থেকে পুলিশ জিয়া ও মামুন হোসেন নামে দুই আওয়ামী লীগ সমর্থককে আটক করেছে।

মাড়ুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওহিদুল ইসলাম জানান, সংঘর্ষের পর ভোট গ্রহণ বন্ধ করা হয়। হামলায় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে থাকা চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাফি বিন কবীর বলেন, সংঘর্ষের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভোট গ্রহণ শুরুর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা

লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা

শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন