ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সুজানগরে জাল ভোট দিতে এসে দুই যুবক আটক


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ২:২৪

পাবনার সুজানগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেয়ার অভিযোগে ফজলুর রহমান (২৮) ‍এবং রাকিবুল ইসলাম নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে এই কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে সবাই পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। কোনো প্রকার সহিংসতার সৃষ্টি হয়নি। দুই যুবক বারবার কেন্দ্রে এলে তাদের সন্দেহ হলে পুলিশকে অবগত করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেরা করলে তারা নৌকার পক্ষে ভোট দিতে এসেছেন বলে জানান।

হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ইসানুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিল। ১ হাজার ৪৫৬ ভোটের মধ্যে দুপুর ১২টার মধ্যে প্রায় ৯০০ ভোট দিয়েছেন ভোটাররা। দুই যুবককে জাল ভোট দেয়ার চেষ্টাকালে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সুজানগর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে জাল ভোট দেয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাদের নির্বাচনে ডিউটিরত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো সহিংসতাকে প্রশ্রয় দেয়া হচ্ছে না। কেন্দ্রে গিয়ে জাল ভোট দেয়ার সুযোগ নেই। কেউ জাল ভোট দিলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সুজানগর উপজেলার ১০ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্নের লক্ষ্যে ৪ প্লাটুন বিজিবি, ৯০০ পুলিশ সদস্য মাঠে রয়েছেন। এছাড়া র‌্যাব, আনসার সদস্য ও সাদা পোশাকে সদস্যরা মোতায়েন রয়েছেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়