ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোড়েলগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১১-১১-২০২১ দুপুর ৩:৭

আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দলের নেতাকর্মীরা মিছিলসহকারে শহর প্রদক্ষিণ করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম-আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও আরিফুজ্জামান মিছিলে নেতৃত্ব দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের নেতাকর্মীরা।

এমএসএম / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ